Saturday, August 12, 2017
গ্যাস কমাতে প্রাকৃতিক উপায়
Sunday, July 2, 2017
হাসিনা: দ্য কুইন অব মুম্বাই’ থেকে নাম পাল্টে ‘হাসিনা পার্কার
বলিউডের নির্মাতারা ছবির প্রচারের জন্য কত-কী যে করতে পারেন! ছবির নায়ক-নায়িকা সাবেক প্রেমিক-প্রেমিকা হলে নানা প্রচার অনুষ্ঠানে তাঁদের দিয়ে করাতে পারেন কাছে আসার অভিনয়। ছবি মুক্তির আগে এমন ঘটনা দেখলে দর্শক হলে দিয়ে তাঁদের পর্দার প্রেমও দেখতে যাবেন সেই আশায়। কিন্তু এখন বলিউডে শুরু হয়েছে মুক্তির আগে ছবির নাম পরিবর্তনের চল। এটিও হতে পারে ছবিকে আলোচনায় রাখার জন্য নির্মাতাদের আরও একটি কৌশল। এর আগেও যে কোনো সিনেমার পূর্বনির্ধারিত নাম পরিবর্তিত হয়নি তা নয়। কিন্তু বলিউডে এই কয়েক মাসে পাল্টে গেছে বেশ কয়েকটি ছবির নাম। এমনটা আগে কখনোই দেখা যায়নি।
Monday, May 22, 2017
নিলামে উঠছে সিটিসেলের প্রধান কার্যালয়
দেশের প্রথম মুঠোফোন অপারেটর প্যাসিফিক বাংলাদেশ টেলিকম বা সিটিসেলের প্রধান কার্যালয় নিলামে তুলেছে ন্যাশনাল ব্যাংক। ৪৫০ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে ঢাকার মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয় নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। আগামী ১৮ জুন এ নিলাম অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয় যে ভবনে অবস্থিত, সেটির নাম প্যাসিফিক সেন্টার। প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান।
বাহুবলীকে ছাড়িয়ে যাবে সঙ্গমিত্র!
বিশ্বের
সবচেয়ে আলোচিত চলচ্চিত্রের সিরিজ বলা চলে ‘বাহুবলি’কে। এই সিরিজে নাম
ভূমিকায় অভিনয় করে দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন তামিল অভিনেতা প্রভাস। সর্বশেষ
বিভিন্ন ভাষায় মুক্তি পাওয়া ছবিটির দ্বিতীয় সিক্যুয়েল ‘বাহুবলি : দ্য
কনক্লুশন’ আয় করেছে দেড় হাজার কোটি রুপি অথবা তারও বেশি।
সেই আয়কেও ছাড়িয়ে নতুন রেকর্ড করার চ্যালেঞ্জ নিয়ে এবার আসছে নতুন ছবি ‘সঙ্গমিত্র’।
এই ছবিতে অভিনয় করবেন তামিল সুপারস্টার শ্রুতি হাসান। সুন্দর সি’য়ের
পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে পৌরাণিক কাহিনীভিত্তিক চলচ্চিত্র ‘সঙ্গমিত্র’। বলা হচ্ছে, বাহুবলিকে টেক্কা দেবে এই ছবি। বিশ্ব চলচ্চিত্রের জনপ্রিয় উৎসব ‘কান চলচ্চিত্র উৎসব’-এ ছবিটির নাম ঘোষণা হলো।
স্টোরি অব এ রেইনট্রি
বৃষ্টি বৃক্ষ। নামকরণের এমন সার্থকতা
খুঁজে পাওয়া ভার। ‘রেইনট্রি’ বৃষ্টি ঝরাতে না পারলেও অসংখ্য নারীর চোখের
পানি যে ঝরিয়েছে সে কথা বলা যায়। আর সে কারণেই বাংলাদেশের ঘরে ঘরে আজ
উচ্চারিত হচ্ছে ঘৃণিত এই বৃষ্টি বৃক্ষের নাম। দ্য রেইনট্রি। রাজধানী ঢাকার
একটি আবাসিক হোটেলের নাম। যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী
ধর্ষণের ঘটনা বন্ধুদের হাতে ধর্ষণের শিকার হয়েছে।
Sunday, May 21, 2017
৫৭ ধারা বাতিল হচ্ছে
অবশেষে আইসিটি এ্যাক্টের বহুল আলোচিত ও বিতর্কিত ৫৭ ধারা বাতিল করা হচ্ছে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নতুন ডিজিটাল সাইবার সিকিউরিটি আইনে সংশোধিত আকারে এই ধারা সংযুক্ত হচ্ছে। তিনি বলেন, যেহেতু নতুন আইন তৈরি হচ্ছে এবং ৫৭ ধারায় কিছু কনফিউশন রয়েছে, তাই এর প্রবিধান রাখা হচ্ছে। ৫৭ ধারায় থাকা কনফিউশন দূর করে তা নতুন আইনে সংযোজন করা হবে বলে জানান তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে জেলা জজদের গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই সব তথ্য জানান।
Labels:
Bangla News,
বিজ্ঞান ও প্রযুক্তি
Location:
Bangladesh
Sunday, May 14, 2017
বিখ্যাতরা ইন্টারনেট পেলে (প্রথম আলো থেকে)
আজ থেকে অনেক বছর আগেও যদি পৃথিবীতে ইন্টারনেট থাকত, তাহলে কেমন হতো তখনকার বিখ্যাত ব্যক্তিদের জীবনের ঘটনাগুলো?
আইজ্যাক নিউটন একদিন সকালে বাসার সামনের আপেলগাছের নিচে বসে চিপস খেতে খেতে ল্যাপটপে বাহুবলী টু দেখছিলেন। এমন সময় গাছ থেকে একটা আপেল সোজা তাঁর মাথার ওপরে পড়ল। ভালো করে মুছে-টুছে আপেলটাতে কামড় দিতেই হঠাৎ করে নিউটনের মাথায় অদ্ভুত এক চিন্তা খেলে গেল। চিন্তার বিষয়, আপেলটা গাছ থেকে ওপর দিকে না গিয়ে নিচে পড়ল কেন? নিউটন এই চিন্তায় যখন গভীরভাবে নিমজ্জিত তখন তাঁর কাছে এক বন্ধু এল বাহুবলী টু কপি করে নেওয়ার জন্য।
নিউটনকে চিন্তামগ্ন দেখে জিজ্ঞেস করলেন, ‘কী রে, এত টেনশন করিস কী নিয়ে? গার্লফ্রেন্ডের ফোন ওয়েটিং নাকি?’
নিউটন বললেন, ‘আরে নাহ্। ভাবছি, আপেলটা গাছ থেকে সোজা নিচে কেন পড়ল! ওপরে কেন গেল না!’
‘আরে গাধা,’ নিউটনের বন্ধু হাসলেন, ‘এত চিন্তা না করে গুগলে সার্চ দিয়ে দেখ। গুগল সব জানে।’
Location:
Bangladesh
Wednesday, April 12, 2017
মালালাকে কানাডার নাগরিকত্ব প্রদান
সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইকে
কানাডার অবৈতনিক নাগরিকত্ব দেয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ২০১৪ সালে
মালালাকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়ার ঘোষণা দেয় কানাডা। বুধবার বর্তমান
প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো তার পূর্বসূরীর ঘোষণা বাস্তবায়ন করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন
থেকে এসব কথা জানা গেছে। বিবিসি লিখেছে, সমাজসেবা ও মানবাধিকারে অবদান
রাখার জন্য এ পুরষ্কার দেয় কানাডা সরকার।
Saturday, April 8, 2017
পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ সুন্দরবনে
Location:
Bangladesh
Thursday, March 30, 2017
যুক্তরাষ্ট্রে ‘সাহসী নারী’ পুরস্কার নিলেন বাংলাদেশের শারমিন
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের হাত থেকে ‘সাহসী নারী’র
পুরস্কার নিয়েছেন ঝালকাঠির মেয়ে শারমিন আক্তার। গতকাল বুধবার
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন
শারমিন। নিজের বাল্য বিয়ে ঠেকিয়ে দেয়ায় বাংলাদেশের এই কিশোরীকে ‘সাহসী
নারী’র পুরস্কার দিয়েছে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস।
Monday, March 20, 2017
অবশেষে বাংলাদেশে চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত পেপল’র লেনদেন সেবা
আউটসোর্সিং খাতের সবচেয়ে জনপ্রিয় অনলাইন মার্চেন্ট হিসেবে খ্যাত পেপল সেবা বাংলাদেশে চালু করতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংককে অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে খুব শিগগিরই বাংলাদেশে বহুপ্রতীক্ষিত এই সেবা শুরু হতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেছেন সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক এবং প্রধান তথ্য কর্মকর্তা মোফাজ্জল হোসেন। তিনি বলেন, পেপল সেবা চালু সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের অনুমতিপত্র আজ সোমবার বিকালে আমাদের এমডির কাছে এসেছে। আগেই পেপলের সঙ্গে তাদের সেবা বাংলাদেশে চালু বিষয়ে সোনালী ব্যাংকের সঙ্গে একটি চুক্তি হয়েছে বলেও জানান তিনি।
Labels:
Breaking News,
জাতীয়,
বিজ্ঞান ও প্রযুক্তি
Location:
Bangladesh
Sunday, March 19, 2017
মাত্র ২ মিনিটে করে নিন দারুণ তিনটি হেয়ার স্টাইল (ভিডিও)
চুল
বাঁধা অনেকের কাছে বিরক্তকর একটি কাজ। বিশেষ করে যাদের চুল লম্বা কিংবা
মাঝারি তারা চুল বাঁধা নিয়ে অনেক ঝামেলায় পড়েন। সময় বেশি লাগার কারণে
অনেকেই লম্বা চুলে স্টাইল করতে চান না। যদি এক মিনিটে দারুণ কিছু হেয়ার
স্টাইল করা যায় তবে কেমন হয় বলুন তো?
অফিস,
কলেজ কিংবা ভার্সিটিতে এই হেয়ার স্টাইলগুলো করে নিতে পারেন খুব সহজে। দুই
মিনিটের কম সময়ে এই হেয়ার স্টাইলগুলো করা সম্ভব। শাড়ি কিংবা সালোয়ার কামিজ
অথবা টপসের সাথে মানিয়ে যাবে এই হেয়ার স্টাইলগুলো। ছোট একটি ভিডিওয়ের
মাধ্যমে দেখে নিন পদ্ধতি।
Sunday, March 12, 2017
বাবা-মা হত্যা মামলায় ঐশীর ফাঁসি : ডেথ রেফারেন্সের শুনানি শুরু
বহুল আলোচিত ও চাঞ্চল্যকর পুলিশ দম্পতি মাহফুজুর রহমান হত্যা মামলায় ফাঁসির রায়ের বিরুদ্ধে তাদের মেয়ে ঐশী রহমানের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু করেছে হাইকোর্ট। আজ রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের ডিভিশন বেঞ্চে এই শুনানি শুরু হয়। এর আগে পুলিশ দম্পতি হত্যা মামলায় তাদের মেয়ে ঐশীকে ফাঁসির আদেশ দেয় ঢাকার একটি আদালত। এরপর মামলাটি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে। একইসঙ্গে ওই রায়ের বিরুদ্ধে আপিলও করেছে বাবা-মা হন্তরক ঐশী। এরও শুনানি হচ্ছে একই সঙ্গে।
News Source : http://www.protidinersangbad.com
Saturday, March 11, 2017
ডোনাল্ড ট্রাম্পের গাড়ি ‘দ্য বিস্ট’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
গাড়িবহরে যুক্ত হতে যাচ্ছে একটি নতুন ধরনের প্রেসিডেন্সিয়াল লিমো যার নাম
‘দ্য বিস্ট’। নতুন গাড়িটি বুলেটপ্রুফ তো বটেই পাশাপাশি এটি ট্রাম্পকে রক্ষা
করবে রকেট ও রাসায়নিক হামলা থেকে। তার গাড়িবহরে থাকছে ১২টি গাড়ি যার
কতগুলো ট্রাম্পের বিদেশ সফরের আগেই সেসব দেশে পাঠিয়ে দেয়া হবে।
Wednesday, March 8, 2017
বাদ দেয়া হয়েছে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’
Tuesday, March 7, 2017
খাদিজা হত্যাচেষ্টা মামলায় বদরুলের যাবজ্জীবন
Monday, February 27, 2017
Sunday, February 26, 2017
৮৯ অস্কারে সেরা অভিনেতা কেসি অ্যাফ্লেক, অভিনেত্রী এমা স্টোন
Wednesday, February 22, 2017
ম্যানসিটিতেই থাকতে চান সার্জিও আগুয়েরোর
গল্প : রাধিকার সঙ্গে মেট্রো রেলে
রাধিকাকে দেখতাম সকাল সাড়ে ৭টার মেট্রোর
সিটে বসে এক মনে অ্যালিস্টেয়ার ম্যাকলিনের ‘সান্তোরিনি’ পড়তে। কয়েক দশক
আগের কথা, তখন মেট্রো রেলের দৌড় ছিল মাত্র টালিগঞ্জ থেকে এসপ্ল্যানেড
পর্যন্ত। আমারও দৌড় ছিল এসপ্ল্যানেড। একটি বেসরকারি ব্যাংকে জয়েন করেছি
সবে। ঠিক সময়ে হাজিরা দেওয়া চাই। সকাল সাড়ে ৮টার আগে মেট্রোতে খুব একটা
ভিড়ও হতো না। অল্প কয়েকজন ছড়িয়ে-ছিটিয়ে বসে অফিস যেতাম। মুখ চেনা হয়ে
গিয়েছিল নিজেদের মধ্যে। মনে পড়ে, লোরেটোর মর্নিং স্কুলের বাচ্চা মেয়েরা
হইহই করতে করতে যেত। শীতের সকালগুলোতে ওদের মাথায় রঙিন খরগোশ-টুপি পরিয়ে
দিত মায়েরা। ছোট্ট ছোট্ট খরগোশের মতো ওরা কম্পার্টমেন্টের ভেতর ছোটাছুটি
করে বেড়াত। শীতের মেট্রো সরগরম থাকত। অনেক চেনা মুখ অবশ্য কুয়াশায় মিশে
থাকত বিশেষ ক’টা দিন, ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রায় মাঝ
পর্যন্ত। সাড়ে ৭টায় স্টেশনের সামনে এক ভাঁড় গরম চা খেয়ে টালিগঞ্জ থেকে আমি
যখন ট্রেনের সামনের দিককার কম্পার্টমেন্টে উঠে পড়তাম, দেখতাম, অনেক
খরগোশ-টুপি পরা বাচ্চা আর কলকল করে একনাগাড়ে কথা বলে যাওয়া তাদের মায়েরা
ছাড়া সামনে-পেছনে আর কেউ নেই। রাধিকাকে আমি সে রকমই অনেকগুলো বাচ্চার মুখ
পেরিয়ে প্রথম দেখি।
Subscribe to:
Comments (Atom)



















